ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী

সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালে কোটা বাতিল-সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ আছে উল্লেখ করে জনদুর্ভোগ তৈরি থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।


বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। নিজ ফেসবুক পেজে প্রতিমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত শুধু স্থিতাবস্থার আদেশ দেননি। শুধু স্থিতাবস্থার আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেটি বলবৎ থাকত।


তিনি বলেন, খেয়াল করতে হবে, সর্বোচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। অর্থাৎ কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ হলো। ফলে এ মুহূর্তে জনদুর্ভোগ তৈরি হয়, এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।

ads
ads
ads

Our Facebook Page

↑